হ্যাকার সেফটি

Sunday, 18 March 2012

হ্যাকিং করতে গেলে আপনাকে নিজের নিরাপত্তার দিকেও খেয়াল রাখতে হবে।এই গ্রুপে অনেক নুব(নিওফাইট) হ্যাকার আছেন যারা এই হ্যাকিং জগতের নবিশ সদস্য।আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা কিভাবে করতে হয় সেটা আপনাদের অবগত করা আমাদের দ্বায়িত্ব।

হ্যাকার রা মূলত তিন ভাবে ধরা পড়ে।

১.অনেক হ্যাকার আছেন যারা নিজেকে সর্বত্র জাহির করার চেষ্টা করেন।আমি অমুক হ্যাকিং করেছি,আমি তমুক হ্যাকিং করেছি।
[উপায়ঃ এটা করবেন না,আপনি যদি কিছু জেনে থাকেন সেটা নিজের ভেতরে রাখুন।হ্যাকিং এক ধরনের আর্ট হলেও অনেকেই এটাকে নেগেটিভ ভাবে দেখে।তাই কখন আপনি কাকে বলে নিজে ধরা খাবেন তার কোন গ্যারান্টি নাই।অতএব এই ধরনের জাহির করার ব্যাপারটা যথা সম্ভব এড়িয়ে চলুন।]

২.আপনার আইপি ট্রেস করেও আপনাকে ধরা সম্ভব।যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।আইপি এড্রেস হলো এক ধরনের আইডেন্টিফায়ার (পুরো নামঃ ইণ্টারনেট প্রোটকল) যার মাধ্যমে ইন্টারনেটে বিচরন করী দের আলাদা ভাবে চিহ্নিত করা সম্ভব।আর আপনি যেই ওয়েব সাইট ই ভিজিট করুন না কেন,সেটা হ্যাকিং এর জন্য হোক কিংবা সাধারন ভাবেই হোক,সেটার সার্ভারের লগে আপনার আইপি রেকর্ড থাকে।
[উপায়ঃআপনাকে আইপি লুকাতে হবে।এজন্য আপনি প্রক্সি সার্ভার গুলোর সাহায্য নিতে পারেন।(www.hidemyass.com এদের প্রক্সি গুলো বেশ ভালো)।,এছাড়াও আপনি ভিপিএন এর সাহায্য নিতে পারেন।তবে অনেক হ্যাকার এর কাছে একটা প্রিয় অবশন হলো টর বান্ডেল বা টর ব্রাউজার।এদের প্রক্সি সিষ্টেম অনেক ভালো এবং ফাষ্ট।এটাও আপনি ব্যবহার করে দেখতে পারেন।(http://torproject.org/projects/torbrowser.html.en) ]

৩.আপনার কম্পিউটার এর নিরাপত্তাও জরুরী।আপনার পিসিতে থাকা কোন ট্রোজেন,ওয়ার্ম ,হাইড্রা আপনার লোকেশন ফাঁস করে দিতে পারে(যদি সেটা আপনাকে ধরতে বানানো হয়)।,শুধু তাই নয়,এগুলো আপনার অনেক প্রয়োজনীয় তথ্য নষ্ট করে দিতে পারে।
[উপায়ঃ এ জন্য আপনার দরকার ভালো একটা অ্যান্টিভাইরাস। ESET Smart Security 5,kaspersky Internet Security
এবং BitDefender Antivirus এগুলোর ফায়ার ওয়াল অনেক শক্তিশালী।চাইলে ব্যবহার করতে পারেন।তবে ইন্টারনেট সিকিউরিটি টা ব্যবহার করা ভালো কারণ বেশীর ভাগ ক্ষতিকারক প্রোগ্রাম ইন্টারনেট থেকেই আসে।এ ছাড়া ফায়ার ওয়াল শক্তিশালী হলে কেউ আপনার কানেকশন ব্রীচ করে আপনার পিসি তে ঢুকতে পারবে না।তাই মাঠে নামার আগে অবশ্যই ভালো একটা অ্যান্টিভাইরাস নিয়ে মাঠে নামুন।]


  কাজের  সফটওয়্যার 
1. FireFox v1
2. Mantra browser (বেশির ভাগ হ্যাকাররা এই ব্রাউজার ব্যবহার করে।)
3. Mantra browser(portable)
4. Youtube video downloader (portable)
5. Havij hacking tools
6. Prorat hacking tools

0 comments:

Post a Comment